স্বাধীনতা দিবস উদযাপনে এমিরেটসের বিশেষ আয়োজন

Date: 2022-03-25
news-banner
বাংলাদেশের স্বাধীনতা দিবস উদযাপনকে কেন্দ্র করে এমিরেটস এয়ারলাইন আজ ঢাকার আহছানিয়া মিশন মহিলা এতিমখানার শিশুদের জন্য একটি চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করে। ৬০ জনের অধিক মেয়ে শিশু প্রতিযোগিতায় অংশগ্রহন করে। প্রতিযোগিতার বিষয় ছিল বাংলাদেশের স্বাধীনতা দিবস এবং বর্তমানকালের আকাশ ভ্রমন। 

বাংলাদেশে এমিরেটসের এরিয়া ম্যানেজার মোহামেদ আলহাম্মাদিসহ এয়ারলাইনটির ঢাকা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। শিশুদেরকে এমিরেটসের পক্ষ চিত্রাংকন সামগ্রী ও অন্যান্য স্বারক উপহার প্রদান করা হয়। এতিম খানাটি বর্তমানে ৬০টির অধিক শিশুকে শিক্ষাগ্রহন ও জীবমূখী দক্ষতা অর্জনের মাধ্যমে সমাজের মূল¯্রােতের সঙ্গে সম্পৃক্ত হতে সহায়তা করছে। 

এমিরেটস গত সাত বছরেরও অধিক সময় ধরে এতিমখানাটির পৃষ্ঠপোষকতা করে আসছে। ১৯৮৬ সালে এমিরেটস বাংলাদেশে তাদের ফ্লাইট কার্যক্রম পরিচালনা শুরু করে এবং বর্তমানে দৈনিক ৩টি ফ্লাইট পরিচালনা করছে। এয়ারলাইনটির যাত্রীরা ভায়া দুবাই বিশ্বের ১২০টির অধিক গন্তব্যে ভ্রমনের সুবিধা পাচ্ছেন। এমিরেটসই বর্তমানে একমাত্র এয়ারলাইন যারা ঢাকা থেকে ‘প্রথম শ্রেনী’ সেবা অফার করে।



Leave Your Comments